ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৬/২০২৩ ৬:৩৭ পিএম

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদকে ৫০ হাজার ও কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৯টায় কক্সবাজার প্রেস ক্লাবের পাশে শহীদ সরণিতে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

তিনি বলেন, মঙ্গলবার দিনব্যাপী কক্সবাজারে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে বেআইনি শোডাউন করায় নারকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদকে ৫০ হাজার এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবছার কামালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কয়েকজন কাউন্সিলর প্রার্থীর কাছে থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মাসুম বিল্লাহ বলেন, আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষ রয়েছে। মঙ্গলবার নৌকা প্রতীকের পক্ষে আওয়ামী লীগের নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে সতর্ক করা হয়েছে। প্রচারণার গাড়িতে ব্যানার দেওয়ার চেষ্টায় তাকে সতর্ক করা হয়।

ওই নেত্রীকে কেন জরিমানা করা হলো না, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জরিমানা না করা হলেও তাকে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে এ অপরাধের দায়ে জরিমানাও করা যায়।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer