ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০২/২০২৬ ৯:৩৩ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, কক্সবাজার সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া হারুন মার্কেট চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে উদ্দেশ করে বর্ণবিদ্বেষী, নারীবিদ্বেষী ও মানহানিকর মন্তব্য করেন—এমন অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সঙ্গে সংযুক্ত একটি কিউআর কোডের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অনুসন্ধান ও বিচারিক কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর ১৫(ক) ধারায় নির্বাচনি প্রচারণাকালে অশালীন, আক্রমণাত্মক কিংবা ব্যক্তিগত চরিত্র হননমূলক বক্তব্য প্রদান নিষিদ্ধ। অভিযোগ অনুযায়ী, শাহজাহান চৌধুরীর বক্তব্য ওই বিধির লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।
এ অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত সংশ্লিষ্ট আদালতে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে ব্যাখ্যা না দিলে একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে। উল্লেখ্য, নোটিশটি দ্রুত জারির নির্দেশ দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer