উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ১১:৩৪ এএম , আপডেট: ২৪/০৫/২০২৪ ২:০৩ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার থাইংখালী ১৩ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

তিনি বলেন, খবরটি জানতে পেরে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান।

অগ্নিকাণ্ডে দুই শতাধিক বসতঘর পুড়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা।

তিনি জানান, আগুন লাগার খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়। এর মধ্যে ৫টি ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বাকি ৪টি ইউনিট ফেরত পাঠানো হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি তিনি। পরে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ ফার্মেসি কথিত ডাক্তার দিয়ে চিকিৎসা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফার্মেসির নামে চলছে নানা অনিয়ম। কুতুপালং, বালুখালী, থাইনখালী, লম্বাশিয়া, মরাগাছতলাসহ ক্যাম্পের ...

কক্সবাজার থেকে উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে ...