প্রকাশিত: ২২/০৪/২০২২ ১০:৫৮ এএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হবেন বলে জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। দেশ, জাতি ও ইসলামের জন্য কাজের অংশ হিসেবেই নির্বাচন করতে চান বলে জানান তিনি। গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তাহেরী একথা বলেন।

তাহেরী বলেন, আমি গত নির্বাচন করেছি, আসলে জনগণের খেদমত করা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের চিন্তা ও আশা আকাঙ্ক্ষা ছিল বলেই আমি নির্বাচন করেছি এবং ভবিষ্যতেও আমার সেই ধারাবিহকতা থাকবে। মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, আর্তমানবতার সেবায় কল্যাণে কথা বলা, এই মানবতাই ধর্ম। ইসলাম অনেক ক্যাটাগরিতে রয়েছে। মানবতা, ভ্রাতৃত্ব, একতা, শান্তিশৃঙ্খলা সর্বক্ষেত্রেই ইসলামের অনুশাসন খুবই প্রয়োজন আছে। আমিও চাই রাজনৈতিক অঙ্গনটাও যেন ইসলামী ভাবধারায় প্রতিষ্ঠিত হয় এবং আরও যেন সুদৃঢ় হয়। সেজন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাব প্রতীকে নির্বাচন করে পরাজিত হন তাহেরী। তিনি পেয়েছিলেন ৩ হাজার ৫ ভোট। এ আসনে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিএনপির উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তবে এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, নাকি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

এসময় গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেন, আমার বক্তব্যকে খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে আসছে এক শ্রেণির ইউটিউবার। দীর্ঘদিন ধরেই তারা এটা করে আসছে। এ ব্যাপারে আমি শক্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। শিগগিরই ওইসব ইউটিউবাররা আইনের মুখোমুখি হবে, ইনশাআল্লাহ।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...