প্রকাশিত: ১৩/০২/২০২২ ১০:০৪ পিএম

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করছেন বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মিট দ্য রিপোর্টারর্স অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। রবার্ট ডিকসন বলেন, বাংলাদেশের বন্ধুরা সবাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। বাংলাদেশে স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যুক্তরাজ্য এটিই প্রত্যাশা করে। তিনি বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবেশ ও সামরিক দিক থেকে বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ক গভীর। যুক্তরাজ্য বাংলাদেশের ৩য় বৃহত্তম রপ্তানি বাজার এবং ২য় বৃহত্তম বিনিয়োগকারী। এই সম্পর্ক বহুদূর বিস্তৃতির সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশকে শুল্কমুক্ত পণ্যের রপ্তানির সুবিধা দেয়া হবে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনীতির উন্নতির ব্যাপক সম্ভাবনা আছে, যাতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
হাইকমিশনার বলেন, বিনিয়োগকারীরাও এখানে স্বচ্ছ গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন হোক এমনটা প্রত্যাশা করে। এমনটা নিশ্চিত করা গেলে একটি স্থিতিশীল পরিবেশ বজায় থাকে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব অনুষ্ঠান সঞ্চালনা করেন।মানবজমিন

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer