ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৫/২০২৩ ৮:০৬ পিএম

সীতাকুণ্ডে আকদের ১৫ দিন পর তরুণীর আত্মহত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফাঁস দিয়ে ইসরাত জাহান প্রিয়া (২৩) নামে এক তরুণীর আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুরস্থ নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রিয়া ওই এলাকার আহমেদুর রহমানের বাড়ির মো. নাছির উদ্দিনের মেয়ে। গত ১৫ এপ্রিল সীতাকুণ্ড পৌর সভার ৯নং ওয়ার্ড শিবপুর এলাকার প্রবাসী মো. রহিম উদ্দিন সুমনের সাথে প্রিয়ার আকদ্ সম্পন্ন হয়। আগামী ২৬ মে তাদের অনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আকদের পর থেকেই দুইজন বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেছেন।

প্রিয়ার বাবা নাসির উদ্দিন জানান, মেয়ের সাথে স্বামী বা পরিবারের কারো সাথে কোন ধরনের মনোমালিন্য ছিলনা। বিয়ে নিয়েও তার কোন আপত্তি ছিল না। তবে ঠিক কি কারণে প্রিয়া আত্মহত্যা করেছে তা বলতে পারছেনা পরিবারের লোকজন।

প্রিয়ার স্বামী রহিম উদ্দিন সুমন বলেন, সে আমার সাথে কখনো অস্বাভাবিক কোন আচরণ করেনি। গতরাত ১১ টার দিকেও সে আমার সাথে মোবাইল ফোনে কথা বলে। তার আত্মহত্যা করার কোন কারণ আমি খুঁজে পাচ্ছি না।

পুলিশ জানায়, ঘরের কাঠের আড়ার সাথে ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রিয়া। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড মডেল থানার এস আই শামীউর রহমান লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদার হাট এলাকায় প্রিয়া নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...