উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ৯:৩৭ এএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

গতকাল বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানায় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর অসুস্থতা বোধ করায় কাজী জাফরুল্লাহকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ।

পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে ফরিদপুর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সবশেষ ২০২৪ সালের নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...