উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০২/২০২৩ ১১:৩৪ এএম , আপডেট: ১১/০২/২০২৩ ১১:৪২ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঘুমধুম ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

১০ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ জুমাবার বিকাল ২ঘটিকায় উত্তর ঘুমধুম বাজারস্থ মাঠে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিজানুল বশর ও আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় আহব্বায়ক নুরুল আবছারের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র সভানেত্রী মিসেস ম্যামাচিং।

নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহব্বায়ক শাহ নেওয়াজ চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাবেদ রেজা, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, নাইক্ষ‌্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি আরেফ উল্লাহ ছুট্রো, সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক নুরুল আবছার সোহেল, ঘুমধুম ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল করিম মেম্বার, সদস‌্য সচিব খাইরুল ইসলাম, মাওলানা নুরুল হাসান আজাদ যুক্তিবাদী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, প্রধান বক্তা উপজেলা যুবদলের আহব্বায়ক আবু সুফিয়ান চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু কায়সার, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল হক। বিএনপি নেতা ভুট্টো, জহির, ফখরুদ্দীন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহব্বায়ক জাহেদ আলম, আব্দুল লতিফ,শফিক, আকবর, আলমগীর, কাদের, শাহাবুদ্দিন, ছাত্রদল নেতা শাকিল, সাইদুল সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। খাদ্য সামগ্রী, নির্মাণ সামগ্রী, তেল, গ্যাস, বিদ্যুৎ এর দাম লাগামহীন। বিএনপির নেতাকর্মীদের গুম, খুন, অসংখ্য মামলা দিয়ে বেআইনিভাবে আটক করে নিযার্তন চালাচ্ছে বর্তমান আওয়ামী সরকার। অনতিবিলম্বে অবৈধ সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে তথ্যবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবীতে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহবান জানান আমন্ত্রিত অতিথিরা।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...