প্রকাশিত: ১৬/১০/২০২১ ১০:০৮ এএম

রাজধানীর ধানমন্ডি থেকে ১ কোটি টাকার আইস ও ইয়াবাসহ গ্রেপ্তার জামাতা-শাশুড়িকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন—আরাফা আক্তার ও রবিন।

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় এ দুই আসামিকে শুক্রবার (১৫ অক্টোবর) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাধারণ নিবন্ধন শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধানমন্ডি সার্কেল ইন্সপেক্টর মো. সাজেদুর রহমানের নেতৃত্বে ধানমন্ডির একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে আরাফা আক্তার ও তার জামাতা রবিনকে আটক করা হয়।

এর আগে আরাফা খাতুনের স্বামীকেও মাদকের মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে আছেন।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer