প্রকাশিত: ০৭/০৯/২০১৬ ৫:০৬ পিএম

ঢাকা: অসামঞ্জস্য ধারা উপধারা বাতিল করে প্রস্থাবিত আইসিটি অ্যাক্ট সংশোধন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক।

বুধবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির রাউন্ড টেবিল মিলনায়তনে তথ্য প্রযুক্তি, নিউ মিডিয়া এবং গণমাধ্যমের বিবর্তন শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ সেমিনারের আয়োজন করে।

জোনাইদ আহমদ পলক বলেন, আইনের কিছু জায়গায় অসামঞ্জস্যতা আছে। আমরা সে বিষয়ে লক্ষ্য করেছি। তবে এটি এখনো চূড়ান্ত করা হয়নি। আমরা বিশেষজ্ঞদের আরো পরামর্শ নেব। তার পর এ আইন পাশ করবো।

সাংবাদিকদের উদ্দ্যেশে তিনি বলেন, মিথ্যা বানোয়াট তথ্য করা ষড়যন্ত্র হতে পারে কিন্তু সংবাদ হতে পারে না। এ কারণে জনগণ বিভ্রান্তির মধ্যে পড়েন। তার জন্যই সরকার আইসিটি অ্যাক্ট আইন প্রণয়ন করছে। এতে সংবাদ মাধ্যম ও সাংবাদিকতা উভয় উপকৃত হবে।

বিকল্প ব্যবস্থা গ্রহণ না করে দেশে কেনো বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছিল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় ধর্ম স্পর্শকাতর একটা বিষয়। এটাকে পুঁজি করে একটা গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। যার কারণে সাময়িকভাবে দেশে ফেসবুক, ইউটিউব, হোয়াটস অ্যাপ, ভাইবার বন্ধ রাখা হয়েছিল। যা অন্যান্য দেশেও হয়। তবে আমরা ভবিষ্যতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করবো।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষি ও শিল্পে বিপ্লব আমরা অনেক আগে দেখেছি। এখন চলছে প্রযুক্তি বিপ্লব। কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে বাংলাদেশে এ বিপ্লব অাগে ঘটানো সম্ভব হয় নি। বর্তমান সরকারের নেতৃত্বে আগামী ১০ বছরে এর বৈপ্লবিক পরিবর্তন আসবে।

সাংবাদিকদের নিউজ কন্টেন্ট ডেভলপমেন্টের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্পূর্ণ অাধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এ ল্যাবে ১১ টি কম্পিউটার, একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর, একটি স্ক্যানার ও একটি প্রিন্টার থাকবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, নিউ মিডিয়া ও নিউজ মিডিয়া এক নয়। এ বিষয়টা আমাদের বুঝতে হবে। এজন্য সাংবাদিকরা যেন সাংবাদিকতার প্রাথমিক ধারণা পায় সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অজিত কুমার সরকার।

আয়োজক সংগঠনের সভাপতি জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer