উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/০১/২০২৪ ৪:২৬ পিএম

প্রতিবছরের ন্যায় আইএফআইসি ব্যাংক উখিয়া শাখার শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের কর্মকর্তারা হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে এ উৎসবটি পালন করেছে।

মঙ্গলবার সকালে আইএফআইসি ব্যাংক উখিয়া শাখার এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব কবির আহমদ সওদাগর,বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ এজেন্ট নুরুল ইসলাম, তপন চক্রবর্তীসহ একাধিক ব্যবসায়ী।
ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক ম্যানেজার মোহাম্মদ শরীফ, সাইফুল ইসলাম, সাকিব প্রমুখ।
অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন,আইএফআইসি ব্যাংক আমার প্রিয় ব্যাংক গুলোর মধ্যে অন্যতম, এ ব্যাংকের গ্রাহক সেবা ও কাজগুলো দৃষ্টিনন্দন। তিনি ব্যবসায়ী, সাংবাদিক সুশীল সমাজসহ উপস্থিত সবাইকে আইএফআইসি ব্যাংক উখিয়া শাখার পাশে থাকার আহবান জানান।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...