প্রকাশিত: ০৬/০১/২০২২ ৯:২৩ এএম

নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সদস্যরা। বুধবার (৫ জানুয়ারি) বিকেল আড়াইটার দিকে জাদিমুড়া ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কেফায়েত উল্লাহ (২২), মোহাম্মদ আলম (২৫), জাহির আহম্মদ ওরফে জাকির আহম্মদ (৪১), সামছু ওরফে সমছু (৩২) ও নূর মোহাম্মদ (২৫)।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে হ্নীলা জাদিমুড়া ক্যাম্পে অভিযান চালানো হয়। ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটকরা পুলিশ হেডকোয়ার্টারের তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সাইজের চারটি রামদা জব্দ করা হয়েছে।

টেকনাফ-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer