প্রকাশিত: ২২/০৩/২০২২ ৫:৩৩ পিএম


বগুড়া সদর থানার পুলিশ গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে ২২ মামলার আসামি মো. ব্রাজিলকে (৩২) গ্রেপ্তার করেছে।

বগুড়ার পালশা চৌকিরপাড়া দক্ষিণ গোদাপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে ব্রাজিলকে শহরের বকশীবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ব্রাজিলকে জিজ্ঞাসাবাদের পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আজ ভোররাতে পলাশ ব্রিজ এলাকায় মাটির নিজ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ব্রাজিলের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, এসিড সন্ত্রাসসহ ২২টি বিচারাধীন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাজিল এতগুলো মামলায় জামিনে ছিলেন কি না জানতে চাইলে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, ‘এতগুলো মামলায় তিনি জামিনে ছিলেন না, পলাতক ছিলেন। তার মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।’

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer