প্রকাশিত: ০৮/০৪/২০২২ ১০:২৭ এএম


কক্সবাজারের উখিয়ায় আরসার সাবেক জিম্মাদারকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার রাতে মৌলভী সৈয়দ আলমকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার ভোরে উখিয়ার ৭ নম্বর ক্যাম্পের এ ব্লক থেকে আলমকে আটক করা হয়। এ সময় তার বালিশের নিচ থেকে একটি দেশীয় অস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করে এপিবিএন।

এপিবিএন-১৪-এর পুলিশ সুপার নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলম আরসার সদ্য সাবেক জিম্মাদার। তিনি দীর্ঘদিন ধরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পানির ট্যাংকের কেয়ারটেকার হিসেবে কাজ করেন। সেই সঙ্গে আরসার কার্যক্রম চালান। সম্প্রতি তিনি জিম্মাদারের দায়িত্ব থেকে সরে এসেছেন।

পুলিশ সুপার বলেন, ‘বৃহস্পতিবার ভোরে আলমের ঘরে অভিযান চালিয়ে বালিশের নিচ থেকে একটি দেশীয় অস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। আলমকে আটক করে তার নামে অস্ত্র আইনে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...