ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৮/২০২৩ ৭:২৮ এএম

ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৬ নারী ও ১৫ পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের এসি মার্কেটের পেছনে রায়হান টাওয়ারের নিচ তলা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার খাকছড়া গ্রামের মৃত আলম মাতাব্বরের ছেলে আলী মাতাব্বর (৩৫), বাগেরহাট জেলার আড়ুবুন্নি গ্রামের মুজিবুর শেখের ছেলে সেকান্দর মোহাম্মদ (৪০), সোনাগাজী উপজেলার সুলতানপুর গ্রামের করিম উল্লাহর ছেলে মো. গিয়াস উদ্দিন, একই উপজেলার হাজিপুর গ্রামের আবু আহম্মদের ছেলে মো. হানিফ (৩৭), ফেনী সদর উপজেলার ছনুয়া টঙ্গী পাড় গ্রামের বাবুল মিয়ার ছেলে অমিত হাসান (২৩), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ রাজাপুরের শাহ আলমের ছেলে আবুল কালাম (২৬), একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের অজিউল্লাহর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৯), লক্ষ্মীপুর জেলার কমলনগর চর লরেঞ্জের রুহুল আমিনের ছেলে মো. সুমন (৪০), ছাগলনাইয়া রাধানগর কাশেমপুর খামারবাড়ির শাহজাহানের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (২১), একই উপজেলার পূর্ব মধুগ্রামের আবদুল হাকিমের ছেলে মনসুর আলম (২১), কিশোরগঞ্জ জেলার রানীগঞ্জের আক্কাস গাজীর ছেলে মোশারফ গাজী (৩০), ফেনী দাগনভূঞা উপজেলার চন্দ্রপুর লোকমান মিয়ার মোস্তাফিজুর রহমান (২২), ফেনী সদরের লেমুয়া ভাঙ্গা তাকিয়ার মো. সেলিমের ছেলে মো. সিহাবুল ইসলাম (২১), একই ইউনিয়নের টঙ্গির পাড় কবির আহম্মদের ছেলে আব্দুল্লাহ আল রিফাত (২২), বাবুল উদ্দিনের ছেলে ইয়াসিন হোসেন হৃদয় (১৯)।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ঢাকা পোস্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানো হবে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...