ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৪/২০২৩ ১১:৩৬ এএম

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেনাপ্রধানের পক্ষ থেকে কক্সবাজার অঞ্চলের রামু উপজেলায় বসবাসরত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮-এপ্রিল) সকালে কক্সবাজারের রামু উপজেলার রামু বাজার, পাঞ্চেখানা বাজার, থোইংগ্যাকাটা এবং পানের ছড়া নামক স্থানে ৮০০ অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে চাল-১০ কেজি, চিনি-১ কেজি, সয়াবিন তেল-১ কেজি, ডাল-১ কেজি, আটা -২ কেজি, লবন-০.৫ কেজি, সেমাই- ২ প্যাকেট সমন্বিত খাদ্য প্যাকেট বিতরণ করা হয়।
এসময় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম, সদর দপ্তর ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার উপস্থিত থেকে দরিদ্র জনগণের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ঈদ সামগ্রী বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম বলেন, আমাদের সমাজে অনেকেই আছেন যারা হয়তো ঠিকমতো ঈদ করতে পারেনা। তাদের জন্য আমাদের সেনাপ্রধানের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী উপহার হিসেবে দেয়া হলো

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...