ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ৭:৪৫ এএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মক্কোরটিলার ৩৬ নাম্বার সীমান্ত পিলার দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে পানি স্রোতে ভেসে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৫ আগষ্ট) দুপুর দুইটার দিকে সীমান্ত এলাকা দিয়ে বয়ে যাওয়া তুমব্রু খাল পার হয়ে মিয়ানমার থেকে গরু আনতে চেষ্টা করলে ঐ যুবক পাহাড় থেকে বয়ে আসা পানির প্রবল স্রোতে ভেসে যায়। শুক্রবার রাত ১০ টা অবধি নিখোঁজ ব্যক্তির কোন হদিস মিলেনি । নিখোঁজ ব্যক্তি মৃত আবু শামার ছেলে দেলোয়ার হোসেন (৩৫)।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন তিনিও শুনেছেন বিষয়টি। নিখোঁজ ব্যক্তির উদ্ধার বা সন্ধানের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...