প্রকাশিত: ০৬/০৪/২০১৯ ১০:০৫ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ::
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ত্র উদ্ধার অভিযানে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ৩ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় পুলিশের দুই সদস্য আহত
জানা যায়, ৬ এপ্রিল রাত দেড়টারদিকে উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন এলাকায় পুলিশ আটককৃতদের নিয়ে হাবিবের পাহাড়ে অস্ত্র উদ্ধারে গেলে রোহিঙ্গা দূর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় থানা পুলিশের এসআই স্বপন, কনস্টেবল মেহেদী হাসান আহত হয়। এমতাস্থায় পুলিশও আতœরক্ষার্থে গুলিবর্ষণ করলে রোহিঙ্গা দূর্বৃত্ত এবং পুলিশের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। উভয় পক্ষের গোলাগুলি শেষে ঘটনাস্থল তল্লাশী করে ৪টি দেশীয় অস্ত্র ও ৭ রাউন্ড কার্তুজসহ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বি-ব্লকের এমআরসি নং-৬১৩২৫, ১০১৪ নং শেড ও , ৫ নাম্বার রুমের বাসিন্দা আমির হোছনের পুত্র নুরুল আলম (২৩),এইচ ব্লকের এমআরসি নং-০৫০৪৭, শেড নং-৬০৪১, রোম নং-৪ এর বাসিন্দা ইউনুছের পুত্র মোঃ জুবাইর (২০) এবং একই ব্লকের এমআরসি নং-১১৭৬১, ৬২৬নং শেডের ৯নং রোমের ইমাম হোসেনের পুত্র হামিদ উল্লাহ (২০) এর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়ার নেওয়ার পথেই তারা মারা যায়। মৃতদেহগুলো উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান,এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে রোহিঙ্গা দূর্বৃত্তদের হামলায় দুই পুলিশ আহত হয়। তিনি আরো বলেন ঘটনাস্থল হতে অস্ত্র-বুলেটসহ গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়ার পথেই মারা যায়। তাদের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...