প্রকাশিত: ২৮/১১/২০১৯ ৯:১৬ এএম

বাংলানিউজ :

অনিবন্ধিত অবৈধ অনলাইন নিউজপোর্টালের বিরুদ্ধে ৩০ নভেম্বরের পর থেকেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, যেসব অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশন করার জন্য আবেদন করেছে তাদের ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। ভেরিফিকেশন প্রতিবেদন ৩০ নভেম্বরের মধ্যে আমাদের কাছে আসবে। যেসব নিউজ পোর্টাল ভুয়া তথ্য পরিবেশন করে, গুজব ছড়ায় তাদের শাস্তির আওতায় আনা হবে। একই সঙ্গে পোর্টালগুলো বন্ধ করে দেওয়া হবে।

তিনি বলেন, দেশে অবৈধ অনলাইন পোর্টালগুলোতে এত গুজব ছাড়ানো হচ্ছে, বলতে গেলে দেশ গুজবের কারখানায় পরিণত হয়েছে। যারা গুজব ছড়াচ্ছে তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। তাদের সঙ্গে পেরে উঠা যাচ্ছে না। এদের কঠোরভাবে দমন করতে হবে। সেই জন্য আমরা কাজ করছি।

দেশের সব উন্নয়নের তথ্য বিশ্বের কাছে তুলে ধরতে হবে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। একই সঙ্গে বিজ্ঞানের উৎকর্ষতা, আধুনিক প্রযুক্তির কারণে সমস্যাগুলোও দ্রুত গতিতে বাড়ছে। আমরা গ্লোবাল বিশ্বে বাস করছি। দেশে বসে আমেরিকার খবর মোবাইলে পাচ্ছি। অনলাইনের প্রসার ঘটছে। প্রিন্ট মিডিয়ার তথা পত্রিকার চাহিদা দিন দিন কমে যাচ্ছে। সেই জন্য আমারও অনলাইন মিডিয়ার উপর গুরুত্ব দিচ্ছি। অনলাইন পোর্টাল নীতিমালাও তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে ‘সালু আলমগীর সাহিত্য পদক’ দেওয়া এবং শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণসহ অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে দরিদ্র পরিবারকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ কাজী এ এম ইউসুফ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক ছড়াকার আনজীর লিটন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র জে ই জি সারওয়ার, বাংলা একাডেমির উপ-পরিচালক কবি আমিনুর রহমান সুলতান, দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মো. তৈমুর মল্লিক, মহুয়ার সম্পাদক হামিদুর রহমান সখা প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকে আগত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী, কবি ও লেখক শাশ্বতী ভট্টাচার্য, শিশির দাশগুপ্ত, তপোব্রত মুখোপাধ্যায়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...