ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ৭:৪১ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে পদ থেকে অপসারণ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার এই সিদ্ধান্তে অনাপত্তি জানায়। তবে আনুষ্ঠানিকভাবে অপসারণের সিদ্ধান্ত কার্যকর হবে এক মাস পর। এই সময় পর্যন্ত তিনি এমডির সব সুবিধা ভোগ করবেন।

এর আগে, চলতি বছরের ৬ এপ্রিল মুনিরুল মওলাকে বাধ্যতামূলক তিন মাসের ছুটিতে পাঠায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ।

ব্যাংক সূত্রে জানা গেছে, মুনিরুল মওলার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নথিপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। কমিশন এখন এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ জানুয়ারি গোয়েন্দা সংস্থার সহায়তায় দেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ এস আলম ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। ওই সময় থেকেই ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। বাংলাদেশ ব্যাংকের একাধিক প্রতিবেদনে দেখা গেছে, বিভিন্ন সময় নানা উপায়ে ব্যাংকটি থেকে প্রায় ৯১ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এসব ঋণ অনুমোদনের সময়ে মুনিরুল মওলা বেশিরভাগ সময়ই ব্যাংকের এমডি পদে ছিলেন। একই এলাকার বাসিন্দা হওয়ায় এস আলম গ্রুপের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা পরবর্তীতে এমডি নিয়োগে ভূমিকা রাখে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত ৫ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্য এবং অনেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আত্মগোপনে চলে যান। সে সময় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম। যদিও মুনিরুল মওলা তখনও দায়িত্ব পালন করে যাচ্ছিলেন, তবে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপে শেষ পর্যন্ত তাকেও ছুটিতে পাঠানো হয়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...