প্রকাশিত: ২৭/০৭/২০১৭ ৭:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
জামায়াত সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পরিচালিত ফুয়াদ আল-খতিব হাসপাতালে সিজার অপারেশন না করেই ২৩ হাজার টাকার বিল দাবি করায় তিন কর্মকর্তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে তাদের হাসপাতাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন পিবিআই কর্মকর্তা জিয়াউল।

আটকরা হলেন, হাসপাতালটির এডিএম দিদারুল আলম, জন-সংযোগ কর্মকর্তা খালেদ হোসেন ও মনিটরিং কর্মকর্তা সেলিম উদ্দিন সুজন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (২৬ জুলাই) উখিয়া উপজেলার ভালুকিয়াপালং এলাকার মোহাম্মদ হোসেনের স্ত্রী প্রসূতি সাবিনা ইয়াসমিন ভর্তি হন আল ফুয়াদ হাসপাতালে। বৃহস্পতিবার (২৭ জুলাই) কোনো অপারেশন ছাড়াই সন্তান জন্ম দেন তিনি। কিন্তু বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ ২৩ হাজার টাকার বিল দেন।

ভুক্তভোগী সাবিনার চাচা শাকের জানান, কোনো ধরনের অপারেশন ছাড়া ২৩ হাজার টাকার বিল দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর আমি জানতে চাইলে তারা আমাদের গাল-মন্দ করেন। তারপর পিবিআইতে অভিযোগ করা হয়।

সাবিনা ইয়াসমিন জানান, সন্তান হওয়ার পর থেকে নার্স এবং ডাক্তার মিলে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। কেন তারা সিজার করতে পারেননি। সে অজুহাতে আমাদের কাছে ২৩ হাজার টাকা বিল দিয়েছেন। তারা এবং আমাকে মেরে ফেলার হুমকিও দেন। এরপর বৃহস্পতিবার বিকেলে আমাকে রিলিজ দেওয়ার পর হাসপাতাল থেকে বের হতে চাইলে তারা আমাকে আটকে রাখে প্রায় দুই ঘণ্টা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। যদি অভিযোগের সত্যতা মিলে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুত্র: বাংলানিউজটোয়েন্টিফোর

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer