উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/০৩/২০২৫ ৮:৫৫ এএম

ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ:
অপারেশন ডেভিল হান্টের অভিযানে বিপুল পরিমাণের
ইয়াবাসহ ৬ পাচারকারীকে আটক করা হই।
২ মার্চ দুপুরে টেকনাফের বাহারছড়ার বড় ডেইল সমুদ্র এলাকায় কোস্টগার্ড এবং র‍্যাব কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। পরে বোটটি তল্লাশী চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত হচ্ছেন, মোঃ কামাল হোসেন (৩৫), মোঃ নূরুল হাকিম (৩৭), মোঃ জাহিদ হোসেন (২৯), মোঃ আব্দুর রহিম (১৮) টেকনাফের মোঃ করিম (৫০) পটুয়াখালী কলাপাড়ার এবং মোঃ একরামুল্লাহ (২২) উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

উদ্ধারকৃত ইয়াবা, আটককৃত বোট এবং মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন
বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল হক

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...