উখিয়ায় তরুণ সংবাদকর্মীদের ইফতার আয়োজন  

অপসাংবাদিকতা বন্ধে অনৈক্য ভুলে ঐক্যের আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ৪:৪৬ এএম

উখিয়ায় একঝাঁক তরুণ সংবাদকর্মীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৬ মার্চ) ইনানী সমুদ্রসৈকত-সংলগ্ন এলাকায় এ ইফতার মাহফিলের আয়োজন হয়। এতে উখিয়ায় কর্মরত তরুণ সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম টোয়েন্টিফোরের সম্পাদক শরীফ আজাদের সভাপতিত্বে কক্সবাজার বার্তার উখিয়া প্রতিনিধি এম.এ রাহাতের সঞ্চালনায় ইফতার-পূর্ববর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতায় দুর্বৃত্তায়ন ঢুকে পড়ায় বিভিন্নভাবে হয়রানি হচ্ছেন সাংবাদিকরা। এর প্রভাব পড়ছে স্বচ্ছ ও মুক্ত সাংবাদিকতার ওপরেও। শুধু তাই নয়, সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা-হামলা ও জীবন বিপন্ন হওয়ার ভয়, এর সব কিছুই হচ্ছে সাংবাদিকদের অনৈক্যের সুযোগে। সাংবাদিকদের অনৈক্যের সুযোগে প্রশাসন ও স্বার্থান্বেষী মহল লাভবান হচ্ছে। একই কারণে দুর্নীতি ও অনিয়ম বেড়েছে সরকারি-বেসরকারি প্রতিটি সেক্টরে। বিভিন্নভাবে সাংবাদিকরা হেনস্তার শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে সাংবাদিক সমাজ। এখন সাংবাদিকরাই সাংবাদিকদের শত্রুতে পরিণত হয়েছে। তারা এখন কার কাছে যাবে, কোথায় যাবে। পেশার স্বাধীনতা, মর্যাদা, অপসাংবাদিকতা বন্ধে, নিরাপত্তার স্বার্থে, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের অনৈক্য ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

ইফতার মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার জার্নালের স্টাফ রিপোর্টার রাফি।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সকালের কক্সবাজারের উখিয়া প্রতিনিধি ফেরদৌস ওয়াহিদ, টিটিএনের বিশেষ প্রতিনিধি নিশান, নাগরিক টেলিভিশনের উখিয়া-টেকনাফ প্রতিনিধি মিজবাহ আজাদ, কক্সবাজার দর্পণের সম্পাদক তানভীর শাহরিয়ার, খোলা কাগজের উখিয়া প্রতিনিধি মুসলিম উদ্দিন, দৈনিক অর্থনীতির উখিয়া প্রতিনিধি আশিক, আমার দেশের উখয়া প্রতিনিধি ইব্রাহিম মোস্তফা, চট্রগ্রাম টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক কনক বড়ুয়া, টিটিএনের নিজস্ব প্রতিবেদক শামিমুল ইসলাম, দৈনিক গণসংযোগের উখিয়া প্রতিনিধি মুজিবুর রহমান, টিটিএন ও আজকের দেশবিদেশের স্টাফ রিপোর্টার শাহেদ হোছাইন মুবিন, চট্রগ্রাম টোয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক এম হারুন রশিদ মূহিন, দৈনিক হিমছড়ির উখিয়া প্রতিনিধি আলাউদ্দিন, প্যানোয়া নিউজের উখিয়া প্রতিনিধি ইমরান আল মাহমুদ, কক্সবাজার বাণীর স্টাফ রিপোর্টার শহিদ, দৈনিক ইনানীর উখিয়া সংবাদদাতা রিদুয়ান সোহাগ, কক্সবাজার সময়ের স্টাফ রিপোর্টার সায়েম, রামু খবরের বার্তা সম্পাদক এন.এ সাগর, গণসংযোগের স্টাফ রিপোর্টার  হাসান ও কক্স টিভির স্টাফ রিপোর্টার সোহেল সিকদার রানা।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...