প্রকাশিত: ০২/১১/২০২১ ৯:৩৩ এএম

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রায়ই ঘটছে অপহরণের ঘটনা। পুলিশের তথ্য বলছে ৫ বছরে অপহরণ সংক্রান্ত মামলার সংখ্যা ৩৪টি।

এছাড়া ডাকাতি ১০টি, ধর্ষণ ৬৫টি, ২৮টি মানব পাচার এবং অন্যান্য আইনে ৮৯টি মামলা হয়েছে। যার সব গুলোর সাথেই রোহিঙ্গাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব অপতৎপরতা রুখতে কাজ করছেন তারা।

টেকনাফ নিবাসী ফজলুর রহমান। একটি কোম্পানির ডিলারশিপ ছিল তার। ৭ মাস আগে টাকা তুলতে টেকনাফ থেকে উখিয়া নীলা বাজারের উদ্দেশে রওয়ানা হন তিনি।

পথে ৭-৮ জন তাকে আটকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় পাশের একটি পাহাড়। অভুক্ত অবস্থায় ৪ দিন তার উপর চলে অমানবিক নির্যাতন। ভেঙে দেয়া হয় দুই পা। তিন লাখ টাকা দিয়ে মুক্তি মিললেও এখন ব্যবসা ও অর্থ সম্পদ হারিয়ে হয়েছেন নিঃস্ব।

ক্যাম্পে থাকা রোহিঙ্গা ও ক্যাম্প স্থানীয় বাঙালিদের অনেকেই এমন ঘটনার শিকার। প্রতিদিন জীবন হারানোর ভয়ে থাকতে হয় তাদের। ক্যামেরার সামনে মুখ খুলতেও ভয় পান কেউ কেউ।

উখিয়া কুতুপালং ক্যাম্পের দায়িত্বে থাকা কর্তারা বলেন, অল্প জায়গায় কর্মহীন মানুষের সংখ্যা বাড়ায় দিন দিন বাড়ছে অপরাধ।

পুলিশের তথ্য বলছে, গেলো ৫ বছরে এ এলাকায় ৩৪ টি অপহরণের ঘটনা ঘটেছে। আর ডাকাতি হয়েছে ১০টি। ধর্ষণ ৬৫ টি, ২৮টি মানব পাচার এবং অন্যান্য আইনে ৮৯টি মামলা হয়েছে। তবে এমন ঘটনা শুনলেই অভিযান চালিয়ে ভুক্তভুগীদের উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কক্সবাজার নাগরিক আন্দোলন ও সুশাসনের জন্য নাগরিক বলছে, যতই সময় গড়াচ্ছে, ততই অপরাধী চক্র ভয়ংকর হয়ে উঠছে। তাই এখনই লাগাম টেনে না ধরলে, তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...