উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ৯:৩৫ এএম

কক্সবাজারের -টেকনাফে ৬ বছরে খুন ১৬১ জন! ক্রমে দেশের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা। যত দিন যাচ্ছে রিফিউজি ক্যাম্পগুলি যেন ততই অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে।

রোহিঙ্গা শিবিরের পর এবার আধুনিক ভাসানচর ক্যাম্পে গিয়েও খুনোখুনি থামছে না রোহিঙ্গাদের মধ্যে।

২০১৭ সালে মায়ানমারে সেনা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে হাজারে হাজারে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে।

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে আশ্রয়ের পর রোহিঙ্গাদের একাংশ ইয়াবা কারবার, অপহরণ, দেহ ব্যবসার মতো অপরাধে জড়িয়ে পড়ে। এরপর রয়েছে আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যে খুনোখুনি।

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এই অবধি খুনোখুনিতে ১৬১ জনের প্রাণহানি হয়েছে। এবার জাহিদ হোসেন (১৫) নামের এক রোহিঙ্গা কিশোর হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার তাদের আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়।

ভাসানচর থানার ওসি মহম্মদ হুমায়ুন কবির জানান, নিহত জাহিদ ৮ জুন ভাসানচরে নিজের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।অনেক খোঁজাখুঁজির পরও জাহিদকে না পেয়ে তার স্বজনরা বিষয়টি পুলিশকে জানান। ১২ জুন ভাসানচরের আশ্রয়ণ প্রকল্পের পাশে তাঁর লাশ উদ্দার হয়।

তদন্তে পুলিশ জাহিদের ব্যবহৃত মোবাইল-সহ আবদুল্লা নামের একজন ব্যক্তিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দুই কিশোরকে আটক করে।

মায়ানমারের জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি তথা আরসা-কে মদত দিচ্ছে পাকিস্তানের আইএসআই।

আরসা সন্ত্রাসবাদী গোষ্ঠীটির সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টালিজেন্স ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির যোগ দীর্ঘদিনের।

২০১৭ সালের আগস্টে আরসা মায়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর পর থেকেই সেখানে সেনা অভিযান শুরু হয়। বাংলাদেশ সরকারের মাথাব্যথা বাড়িয়ে শরণার্থী ক্যাম্পগুলিতে প্রভাব বৃদ্ধি করছে আরসা

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...