উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০২/২০২৩ ৭:৪৮ এএম

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের আশপাশের গ্রামে অনুপ্রবেশ ঠেকাতে তুমব্রুতে সর্বশেষ অবস্থানরত অনিবন্ধিত রোহিঙ্গাদের নতুন তালিকা প্রনয়ণ করেছে ঘুমধুম ইউনিয়ন পরিষদ।বৃহস্পতিবার ( ১৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী করা নতুন তালিকায় ২৩৯ অনিবন্ধিত রোহিঙ্গার হদিস মিলেছে এ পর্যন্ত।

যারা গত ১৮ জানুয়ারী বাস্তুচ্যুত হয়ে শূন্যরেখা থেকে পালিয়ে এসে তুমব্রু গ্রামে আশ্রয় নিয়েছিল। যারা এতো দিন কোনোভাবেই নিবন্ধিত হতে পারেনি তারাই নতুন তালিকায় স্থান পেয়েছে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ।
তিনি বলেন,নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মার নির্দেশে তিনি ৬ জন গণনাকারী নিয়ে এ রোহিঙ্গাদের নতুন তালিকা করেন। যাতে পাওয়া যায় ৬৮ পরিবারের ২৩৯ জন রোহিঙ্গা।
নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, তুমব্রুতে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করা সর্বশেষ অনিবন্ধিত রোহিঙ্গাদের নতুন তালিকা করতে ঘুমধুমের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজকে নির্দেশ দেয়া হয়। তিনি তা করেছেন যথা সময়ে। এবার বাকী সিদ্ধান্ত দেবেন জেলা প্রশাসন।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...