ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০২/২০২৪ ৮:৪৬ এএম , আপডেট: ১০/০২/২০২৪ ৯:৩৬ এএম
ফাইল ছবি

মিয়ানমারের অভ্যন্তরীন ত্রিমুখী সংঘর্ষের সুযোগ নিয়ে ফের দলবল নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ।

গতকাল বিকেলে ৫টার দিকে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হোয়াইক্যং মাঝেরপাড়া গ্রাম সংলগ্ন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা নবী হোসেন গ্রুপ।
স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে, বিকেলের দিকে সীমান্তের কাছে মিয়ানমারে লোকজনের শব্দ শুনতে পেয়ে বিজিবি গ্রামবাসীর সহযোগীতা চায়। বিজিবির ডাকে সাড়া দিয়ে হাজারো গ্রামবাসী সীমান্তে গেলে নবী হোসেন ও তাঁর দলের সদস্যরা ওই এলাকা থেকে সরে যায়।
এবিষয়ে হোয়াইক্যংয়ের স্থায়ী বাসিন্দা সাইফুদ্দিন বলেন, প্রথম দফা চেষ্টা করে নবী হোসেন বাংলাদেশে অনুপ্রবেশে ব্যর্থ হয়েছে। তবে নবী হোসেন ফের রাতের বেলায় একই ইউনিয়নের উলুবনিয়া হতে উনচিপ্রাং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে বলে আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ বলেন, সীমান্ত পাহারায় বিজিবি সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে। সুত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...