প্রকাশিত: ২৮/০৫/২০১৭ ৮:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৭ পিএম

নিউজ ডেস্ক::
আসছে ১৫ দিনের মধ্যে অনলাইন গণমাধ্যম নীতিমালা মন্ত্রিপরিষদ সভায় উঠবে। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার দুপুরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবির) সম্মেলন কক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইনু বলেন, এরইমধ্যে প্রায় ১৮শ’ অনলাইন নথিভুক্ত করার আবেদন করেছে। এর বাইরেও অনেক অনলাইন রয়েছে। সেগুলোকেও নীতিমালার অধিনে আনা হবে।
বর্তমানে অনলাইন গণমাধ্যমগুলোর বেশিরভাগই কোনো নিয়মনীতি মানে না। তারা যা ইচ্ছে তাই লিখে যায়। সেই জন্যে ৩৫ অনলাইন সাময়িক স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, সরকার গণমাধ্যমকে প্রতিষ্ঠানের আওতায় আনছে। অপ্রোয়োজনীয় বিষয়গুলো বাতিল করবে। এরইমধ্যে আমরা সম্প্রচার নীতিমালা তৈরি করেছি। অনলাইন নীতিমালাও দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় দেশের কোনো গণমাধ্যম হুমকিতে নেই। প্রাতিষ্ঠানিকীকরণ করতে গিয়েও কোনো গণমাধ্যম চাপে নেই। কারণ এখন সাংবাদিকরা সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে লিখতে পারে। কোনো প্রকার বাধা দেয়া হয় না।
গণমাধ্যমের কোনো সাংঘর্ষিক আইন যেনো পার্লামেন্টে না যায় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সাংবাদিকদের মৌলিক অধিকার রক্ষায় নতুন আইন তৈরি করা হবে। সাইবার অপরাধ বন্ধে সাইবার প্রতিরোধ আইন নামে একটি খসড়া তৈরি করা হচ্ছে।আরটিভি

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...