প্রকাশিত: ০৯/০৮/২০২২ ১০:০৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন (৭৫৯১) কে কক্সবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ৮ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ ১৩ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেশের বিভিন্ন কলেজে অধ্যক্ষ ও উপধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

কক্সবাজার জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজের নিয়মিত অধ্যক্ষ পদে পদায়ন হওয়া অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন সংযুক্তিতে একই কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তাছাড়া, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কামরুল হাসান অবসরজনিত পিআরএল-এ যাওয়ার পর থেকে বিশিষ্ট স্কাউট ব্যক্তিত্ব অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্বে ছিলেন। অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ নতুন পদায়নকৃত সকল কর্মকর্তাকে আগামী ১৪ আগস্টের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer