প্রকাশিত: ২১/০৭/২০২২ ১২:১৭ পিএম


ছুটিতে গ্রামের বাড়িতে এসে ‘আত্মহত্যা’ করলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তার।

নিহত লাবনী আক্তার মাগুরার শ্রীপুর উপজেলার কাদের পাড়া ইউনিয়নের পরালিদহ গ্রামের শফিকুল আযম এর মেয়ে। মৃত্যুর আগে তিনি খুলনা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২০ জুলাই) গভীর রাতে তিনি গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সকালে ডাকাডাকির পরেও দরজা না খুললে দরজা ভেঙে ভিতরে ঢুকে তার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বলেছেন, লাবনী আক্তারের বাবা।

তিনি বলেন, গত ১৭ জুলাই এক সপ্তাহের ছুটিতে লাবনী গ্রামের বাড়িতে বেড়াতে আসে। গ্রামের বাড়িতে এসে সে শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের সারঙ্গ দিয়া গ্রামে তার নানা বাড়িতে ছিলো।

আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে শফিকুল আজম বলেন, সাংসারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে লাবনীর কলহ চলে আসছিলো। স্বামীর সাথে বনিবনা হচ্ছিল না বলেই আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

চৌকস পুলিশ অফিসার লাবনী আক্তার ৩০ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন।

শ্রীপুর থানায় ওসি প্রিটন সরকার বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মাগুরা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer