প্রকাশিত: ০৩/০২/২০২০ ৮:০২ পিএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজারে অতিরিক্ত ইয়াবার বিষক্রিয়ায় আবির রহমান রুমি (২৪) ও তার বন্ধু মোহাম্মদ আরিফিন (২৫) মারা গেছে। তারা দুইজনই কক্সবাজার বেড়াতে এসেছিলেন। রবিবার (২ ফেব্রুয়ারী) দুই বন্ধুর মৃত্যুর ঘটনাটি প্রকাশ হয়েছে সোমবার। এদের মধ্যে আবির কক্সবাজার সদর হাসপাতালে ও আরিফিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। আবিরের বাড়ি ঢাকার মালিবাগে। সে ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আরিফিন ঢাকার ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাসা পুরান ঢাকায়। তাদের বন্ধু মুনতাসির তাহামিদ নিসর্গ দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার ৪ বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। শনিবার সকালে আবির ও আরিফিন অসুস্থতা হয়ে পড়ে। আবির বেশি অসুস্থ হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। আরিফিন কম অসুস্থ থাকায় তাকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। রবিবার সকালে আরিফিন ঢাকায় ও একই দিন দুপুরে আবির কক্সবাজারে মারা যায়। কক্সবাজার সদর হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে মুনতাসির তাহামিদ নিসর্গ নামের এক ব্যক্তি তার বন্ধু আবির রহমান রুমিকে সদর হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে রোগীর শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। এ বিষয়ে সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাসুম খান জানান, আবির ও আরিফিন কয়েক বন্ধু কক্সবাজারে বেড়াতে আসে। ইয়াবা সেবনে আবির ও আরিফিন অসুস্থ হয়ে পড়ে। আরিফিন ঢাকায় চলে গেলেও আবিরের অবস্থা খারাপ থাকায় তাকে ঢাকায় নেয়া সম্ভব হয়নি। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবির মারা যায়। আবিরের বাবা মিজানুর রহমান বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করে। পিতার আবেদনে প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মরদেহ গত রাতে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer