উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ৯:৩৩ এএম

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি থাকায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শহরের অভিজাত হোটেল ও রেঁস্তোরায় এই অভিযান চালান কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ( এডিএম ) মো. ইয়ামিন হোসেন।

ইয়ামিন হোসেন বলেন, কক্সবাজারকে অগ্নিকাণ্ড দুর্ঘটনা থেকে নিরাপদ ও পর্যটকদের ভ্রমণকে নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন হোটেল-মোটেল জোনে অভিযান পরিচালনা করে। এতে আবাসিক হোটেলগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ না করায় সাতটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, জরিমানা আদায় করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অগ্নিপ্রতিরোধক দরজার বিপরীতে কাঠের দরজা, অকেজো স্মোক ডিটেক্টর, পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার না থাকা, হোটেলের আয়তন অনুপাতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকা এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের চূড়ান্ত সনদ না থাকার প্রমাণ মিলেছে।

এসব অভিযোগে অভিজাত হোটেল লং বিচকে ১ লাখ, হোটেল সী প্যালেসকে ৫০ হাজার, হোটেল কল্লোলকে ৫০ হাজার, হোটেল মিডিয়াকে ১০ হাজার, কাচ্চি ডাইন রেস্তোরাঁকে ২০ হাজার এবং হোটেল মিডিয়ার রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও হোটেল মিডিয়ার পাশে অনুমোদনহীন একটি ক্ষুদ্র দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত প্রতিষ্টানগুলোকে জরিমানা আদায় করার পাশাপাশি ত্রুটিগুলো দ্রুত কাটিয়ে ওঠার নির্দেশনা দেয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ( এডিএম ) মো. ইয়ামিন হোসেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...