ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০১/২০২৪ ১১:০৮ এএম

কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় তিন লাখ ইউরো বা তিন কোটি ৫৮ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এই অর্থ কক্সবাজারের ক্যাম্পে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা পাবেন।

ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের ওয়েবসাইটে বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৭ জানুয়ারি অগ্নিকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্পে অন্তত পাঁচ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন। এ অর্থ তাদের জীবনমান উন্নয়নে ব্যবহৃত হবে।

বিশেষ করে আশ্রয়, তাঁবু, পানি ও অবকাঠামো উন্নয়নে এ তহবিল কাজে লাগানো হবে।

এই সহায়তার অর্থ ব্যয় করা হচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মাধ্যমে।

কক্সবাজারে রোহিঙ্গাদের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোর একটি হলো ক্যাম্প-৫। আগুনে ক্যাম্পটির প্রায় ৯৫০টি ঘর পুড়ে যায়।

তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়- একটি স্বাস্থ্য কেন্দ্র, ১৫টি শিক্ষাকেন্দ্র ও অসংখ্য শৌচাগার।

তবে স্বেচ্ছাসেবকদের সহায়তা ও ফায়ার ব্রিগেডের দ্রুত হস্তক্ষেপের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় গত বছর বাংলাদেশকে মানবিক সহায়তা হিসেবে ৩ কোটি ৮০ লাখ ইউরোর বেশি অর্থ সহায়তা দিয়েছিল ইইউ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...