ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০২/২০২৫ ৭:১০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজারের ১ (পেকুয়া-চকরিয়া) সংসদীয় আসনের সাবেক সংসদ সালাহউদ্দিন আহমেদ ৯ বছর পর জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) নিয়েছেন ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পেকুয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমসহ উপজেলার প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার জরুরি। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে জোরাল ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।

দুই দিনের সফরে কক্সবাজার গিয়ে সালাহউদ্দিন আহমদ অংশ নেন বেশ কয়েকটি অনুষ্ঠানে।

এদিন দুপুরে পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সেখানে শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এরপর তিনি আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে এ খেলা শুরু হয়।

বিকালে তিনি পেকুয়ার মগনামায় আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন এবং সুধী সমাবেশে যোগ দেন।

দীর্ঘ এক যুগের বেশী সময় পর নিজ এলাকায় মানুষের সাথে কথা বলতে পেরে অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েন বিএনপির এই নেতা।

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশের মানুষের অধিকারের জন্য মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, এমন জনপ্রতিনিধি নির্বাচন করুন যিনি দেশ এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে।

পাঠকের মতামত

গণহত্যার বিচারে কী আছে ভাগ্যে, বড় পর্দায় তাকিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীরা

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার সরাসরি সম্প্রচার দেখছেন হাজারো ...

ঘূর্ণিঝড় ‘আকভান’: কক্সবাজার-সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...