প্রকাশিত: ২১/০৪/২০২২ ৩:২৬ পিএম

৯০ দশক থেকেই তিনি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। তখন বিক্রি করতেন গাঁজা, ফেনসিডিলের মত মাদক। সে সময় তার বিরুদ্ধে করা হয় দুইটি মাদক মামলা। আর সেই মামলাগুলোর একটিতে হয় ৫ বছরের সাজা। সাজা থেকে বাঁচতে নিজ এলাকায় আর আসেননি তিনি। তবে এলাকা ছাড়লেও ছাড়েননি মাদক ব্যবসা।

গাঁজা, ফেনসিডিল ছেড়ে তিনি হাত পাকিয়েছেন ইয়াবা ব্যবসায়। সরাসরি মায়ানমার থেকে কমদামে ইয়াবা এনে দেশে বিক্রি করেন চড়া দামে। এবার ১কোটি ২০ লক্ষ টাকার ইয়াবাসহ ধরা পড়লেন সেই প্রাচীন মাদক বিক্রেতা।

মো. কামাল উদ্দীন (৩৮) নামে এই মাদক বিক্রেতাকে ৩৯ হাজার ৬০০ পিসসহ কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারের হাইওয়ে সড়কের পাশের একটি স্টুডিও থেকে আটক করেছে র‍্যাব।

আটক কামাল কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী এলাকার মো. বশির আহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার এলাকার উখিয়া উপজেলার কোটবাজার থেকে বুধবার তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কামালের নামে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানায় দুইটি মামলা দায়ের হয় ১৯৯০ সালে। যার একটিতে ৫ বছরের সাজা হয় তার। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...