
কক্সবাজার
মুক্তি কক্সবাজার
কক্সবাজার।
সংস্থাটি দীর্ঘ ৩০ বছর যাবৎ কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও নোয়াখালী
জেলার দারিদ্র্য বিমোচনে সফলভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
দাতা সংস্থা LEGO Foundation-এর আর্থিক ও
BRAC-এর কারিগরি সহায়তায় কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ
উপজেলায়
“Play to Learn 2.0: Advancing Scalable Solutions to Transform
the Lives of Children on the Move”
প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। উক্ত কার্যক্রমে প্রকল্প মেয়াদে
নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| ক্র. | পদের নাম | সংখ্যা | বেতন সর্বসাকুল্যে |
|---|---|---|---|
| ০১ | Project Manager | ০১ জন | ৮০,০০০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদি। |
| ০২ | Psychologist | ০১ জন | ৬৫,০০০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদি। |
| ০৩ | Project Officer- M & E | ০১ জন | ৫৫,০০০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদি। |
| ০৪ | Project Officer | ০২ জন | ৫৫,০০০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদি। |
| ০৫ | Finance and Admin Officer | ০১ জন | ৫৫,০০০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদি। |
| ০৬ | Field Facilitator | ০৩ জন | ২৯,১৬০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদি। |
| ০৭ | Case Worker | ০১ জন | ২৯,১৬০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদি। |
| ০৮ | Office Support Staff | ০১ জন | ১৮,০০০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদি। |
০১. Project Manager
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা/মনোবিজ্ঞান/সমাজবিজ্ঞান/উন্নয়ন অধ্যয়ন/
প্রারম্ভিক শৈশব বিকাশ/আন্তর্জাতিক উন্নয়ন বা অন্য কোনো সংশ্লিষ্ট বিষয়ে
স্নাতকোত্তর পাস। এনজিওতে সংশ্লিষ্ট পদে শিক্ষা, প্রারম্ভিক শৈশব বিকাশ,
শিশু সুরক্ষা, শিশুভিত্তিক শিক্ষা অথবা সংশ্লিষ্ট মানবিক প্রকল্প
ব্যবস্থাপনায় কমপক্ষে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রাম পরিচালনা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
ইংরেজিতে যোগাযোগ ও প্রতিবেদন প্রণয়নে দক্ষ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫৫ বছর।
০২. Psychologist
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সেলিং সাইকোলজি,
ডেভেলপমেন্টাল সাইকোলজি, স্কুল সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল/অর্গানাইজেশনাল
সাইকোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস। এনজিওতে সংশ্লিষ্ট পদে
মানসিক স্বাস্থ্য, মনোসামাজিক সহায়তা, কাউন্সেলিং, শিশু সুরক্ষা, শিক্ষা
বা মানবিক কর্মসূচিতে কমপক্ষে ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা
থাকতে হবে। শিশু, কিশোর-কিশোরী, পরিচর্যাকারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে
ব্যক্তিগত ও দলগত কাউন্সেলিং প্রদান এবং MHPSS সংক্রান্ত
প্রশিক্ষণ ডিজাইন ও পরিচালনায় পারদর্শী হতে হবে।
ইংরেজিতে যোগাযোগ ও প্রতিবেদন প্রণয়নে দক্ষ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
০৩. Project Officer – M & E
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, অর্থনীতি, কম্পিউটার বিজ্ঞান/আইটি,
উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞান বা M&E-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস।
এনজিওতে MEAL, MIS, ডেটা ব্যবস্থাপনা বা গবেষণায় কমপক্ষে
৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডেটাবেস ও ডিজিটাল ডেটা সংগ্রহ
ব্যবস্থা তৈরি, বিশ্লেষণ, সূচক ট্র্যাকিং এবং
KoboToolbox, ODK বা Google Forms-এর মতো প্ল্যাটফর্ম
ব্যবহারে পারদর্শী হতে হবে। ইংরেজিতে যোগাযোগ ও প্রতিবেদন প্রণয়নে
দক্ষ হতে হবে। বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
০৪. Project Officer
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান/উন্নয়ন অধ্যয়ন/শিক্ষা/
ব্যবস্থাপনা/মনোবিজ্ঞান/শিশু বিকাশ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস।
এনজিওতে সংশ্লিষ্ট পদে শিক্ষা, শিশু বিকাশ, শিশু সুরক্ষা, মনোসামাজিক
সহায়তা, সামাজিক সম্পৃক্ততা অথবা যেকোনো মানবিক সহায়তা কর্মসূচিতে
কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কম্পিউটারে এমএস অফিস পরিচালনা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
ইংরেজিতে যোগাযোগ ও প্রতিবেদন প্রণয়নে দক্ষ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর।
০৫. Finance and Admin Officer
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞান/ব্যবসায় প্রশাসন
বিষয়ে স্নাতকোত্তর পাস। এনজিওতে হিসাবরক্ষক হিসেবে কমপক্ষে
৫ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার
প্রোগ্রাম (মাইক্রোসফট অফিস) ও ইন্টারনেট ব্রাউজিং এবং হিসাব সংক্রান্ত
বিভিন্ন সফটওয়্যার/কাজে দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর।
০৬. Field Facilitator
স্বীকৃত প্রতিষ্ঠান হতে শিক্ষা, সমাজবিজ্ঞান, শিশু বিকাশ, মনোবিজ্ঞান,
উন্নয়ন অধ্যয়ন, সমাজকর্ম বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস।
এনজিওতে মাঠ পর্যায়ে শিক্ষা, শিশু সুরক্ষা, মনোসামাজিক সহায়তা,
সামাজিক সম্পৃক্ততা বা মানবিক সহায়তা কর্মসূচিতে কমপক্ষে
৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজিতে যোগাযোগ ও প্রতিবেদন প্রণয়নে দক্ষ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
০৭. Case Worker
স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, শিশু বিকাশ,
শিক্ষা, উন্নয়ন অধ্যয়ন, আইন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস।
এনজিওতে শিশু সুরক্ষা, কেস ম্যানেজমেন্ট, মনোসামাজিক সহায়তা,
কমিউনিটি-ভিত্তিক সুরক্ষা বা মানবিক কর্মসূচিতে কমপক্ষে
৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
০৮. Office Support Staff
এসএসসি পাস। এনজিওতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে
১ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৭-০৮-২০২৬ তারিখের মধ্যে
অফিস চলাকালীন সময়ে সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি,
শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের ফটোকপি এবং
প্রার্থীর সম্পর্কে তথ্য দিতে পারবেন এমন ২ জন পূর্ববর্তী প্রতিষ্ঠানে
কর্মরত রেফারির নাম, ঠিকানা, ই-মেইল ও প্রার্থীর মোবাইল নম্বর
উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত/আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় প্রেরণের
জন্য অনুরোধ করা যাচ্ছে।
খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শুধুমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে যোগাযোগ করে পরীক্ষায়
অংশগ্রহণের জন্য জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার
TA/DA প্রদান করা হবে না।
১-৫ নং পদের বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন:
www.bdjobs.com
মুক্তি কক্সবাজার নারী-পুরুষের সমান সুযোগ প্রদানে বদ্ধপরিকর।
মুক্তি কক্সবাজার সুরক্ষা নিশ্চিতকরণে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে।
সকল কর্মী সংস্থার আচরণবিধি, যৌন শোষণ, নির্যাতন ও হয়রানি থেকে
সুরক্ষা নীতি, এইচআর নীতি, জেন্ডার নীতি, শিশু সুরক্ষা নীতি এবং
জালিয়াতি প্রতিরোধ নীতি মেনে চলতে বাধ্য।

পাঠকের মতামত