উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৯/০১/২০২৩ ৮:০৬ এএম

বছরের শুরুর দিন দেশের প্রায় ৮০ ভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কাগজের সংকটের কারণে যথাসময়ে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হয়নি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে বাকি শিক্ষার্থীরা বই পাবে বলে জানান মন্ত্রী।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এই কথা বলেন। এদিন ‘ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং- ২০২৩’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে অর্থনৈতিক মন্দা চলছে। সে কারণে কাগজের বিরাট সংকট ছিল। গত বছরের মাঝামাঝি সময়ে বিদ্যুতের সংকট তৈরি হয়। যার কারণে ছাপাখানাগুলোকেও অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। তা সত্ত্বেও বছরের প্রথম দিন শতকরা ৮০ শতাংশ বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরেছি। বাকি বইগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।’

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আমরা মানবিক বাংলাদেশে আছি, সে মানবিকতা ও সৃজনশীলতাকে বজায় রেখে উন্নত সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এটা সম্ভব।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে যে অগ্রগতি হয়েছে সেটা শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে উপলব্ধি করছি তা না, এটার বাস্তব প্রয়োগে ডিজিটাল বাংলাদেশ হয়েছি, এখন স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। চতুর্থ শিল্প বিপ্লবের যত টেকনোলজির কথা বলা হচ্ছে, তার মধ্যে ন্যানো-বায়ো টেকনোলজি একটি গুরুত্বপূর্ণ জরুরি বিষয়।

এর আগে গতকাল শনিবার (৭ জানুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল (সিএইচই) বিভাগের আয়োজনে এ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।

যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ দেশ-বিদেশের ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকের অংশগ্রহণে সম্মেলনটি অত্যন্ত সফল উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, গবেষণা করতে হবে, উদ্ভাবনও করতে হবে। সেই উদ্ভাবনকে বিশ্ববিদ্যালয়ে কীভাবে বাস্তবে প্রয়োগ করা যায় এবং বাণিজ্যিকীকরণে যাওয়া এ পুরো পথটাতে কিন্তু আমাদের যেতে হবে। উদ্ভাবন করে শুধু বিশ্ববিদ্যালয়ে রেখে দিলাম তা নয়; এটা মানব সমাজের জন্য যে ব্যবহার সেটাও নিশ্চিত করতে হবে।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...