উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/১২/২০২২ ৯:৫০ এএম

কক্সবাজার সমুদ্রসৈকতের ইনানীতে ৭ ডিসেম্বর সকালে উদ্বোধন হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২। তাতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারতসহ বিশ্বের ২৮টি দেশ। মহড়াতে ৪৩টি যুদ্ধজাহাজ, ২টি বিএন এমপিএ ও ৪টি বিএন হেলিকপ্টার থাকছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শনের এই মহড়া উদ্বোধন করবেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী প্রথমবারের মতো কক্সবাজার সৈকতে বর্ণাঢ্য এই আন্তর্জাতিক নৌশক্তি মহড়ার আয়োজন করছে।

কক্সবাজারের খুরুশকুলে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের আশ্রয়ণ প্রকল্পের ফ্ল্যাটের চাবি হাতে কয়েকজন নারী শ্রমিক। পেছনে পাঁচতলা ভবনের প্রকল্প এলাকা


এই আয়োজন বিশ্বশান্তি, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার বহিঃপ্রকাশ ঘটানোর পাশাপাশি কক্সবাজারকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে বিশ্বদরবারে উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইএফআর-২০২২ অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ‘সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব’।

এই আয়োজনকে সামনে রেখে আজ সোমবার গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থল পরিদর্শনের সুযোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী। সেখানে অনুষ্ঠানের বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তি আকারে সাংবাদিকদের দেওয়া হয়।

আইএফআর-২০২২-এ অংশ নিচ্ছে বাংলাদেশসহ বিশ্বের ২৮টি দেশ।

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে ২৮টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়া

এই আয়োজন ঘিরে ইনানী সৈকতের মোহাম্মদ শফির বিল সৈকতে (হোটেল রয়েল টিউলিপ বিচ রিসোর্টের সামনে) তৈরি করা হয়েছে প্রায় এক কিলোমিটার লম্বা একটি জেটি। বঙ্গোপসাগরের গভীর পর্যন্ত চলে যাওয়া জেটির আশপাশে রয়েছে কয়েকটি জাহাজ। উদ্বোধন উপলক্ষে জেটিটি সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে। জেটির পাশে তৈরি হয়েছে একাধিক প্যান্ডেল। সেখানে বসে অতিথিরা বঙ্গোপসাগরে ২৮ দেশের নৌবাহিনী, মেরিটাইম সংস্থার মহড়া উপভোগ করবেন। প্যান্ডেলের ভেতরে তৈরি হয়েছে বঙ্গবন্ধু কর্নার।

নৌশক্তি মহড়ার উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন ও নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের কজওয়ে জেটির উদ্বোধন করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএফআর-২০২২-এ অংশ নিচ্ছে বাংলাদেশসহ বিশ্বের ২৮টি দেশ। দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, অস্ট্রেলিয়া, মিসর, জার্মান, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, ওমান, প্যালেস্টাইন, সুদান, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেটির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ অংশগ্রহণকারী চীন, ভারত, মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজের অংশগ্রহণে আয়োজিত ফ্লিট রিভিউ পরিদর্শন করবেন

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ শেখ হাসিনার কক্সবাজার সফর

নিরাপত্তা বলয়ে কক্সবাজার

০৭/১২/২০২২
১১:২৮ এএম

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer