প্রকাশিত: ১৯/০৫/২০১৮ ৯:৪১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৮ এএম

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ মে) সকাল ৯টায় এনায়েত বাজারের বৈশাখী রেস্তোরাঁরা সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই নারী মাদক বিক্রেতা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার খালেকের স্ত্রী রিনা আক্তার (৪৬) ও ফেনীর সদর উপজেলার শাহ আলমের স্ত্রী লায়লী বেগম (৩৯)।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনায়েত বাজার এলাকা থেকে দুই নারী মাদক ব্যবসায়ীকে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয়। এসআই হারুন এ অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বলেন, গ্রেফতার দুই নারী পেশাদার মাদক বিক্রেতা। তাদের মধ্যে রিনার বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় ও লায়লীর বিরুদ্ধে ফেনী সদর থানায় মাদক আইনে মামলা আছে।

শুক্রবার গাঁজা উদ্ধারের ঘটনায় দুই নারী মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক আইনে কোতয়ালী থানায়ও একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসিন।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer