প্রকাশিত: ১৬/১২/২০১৬ ৯:০৭ পিএম
ফাইল ছবি

টেকনাফের নাফ নদীর ১টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই আরো ৬টি নৌকা ও উখিয়ার সীমান্ত দিয়ে ১৯জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। শুক্রবার ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত এসব নৌকা ও রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়।

বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা অতিক্রম করে রোহিঙ্গা বোঝাই ৬টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এসময় নাফ নদীর ১টি পয়েন্ট দিয়ে তাদের ফেরত যেতে বাধ্য করা হয়। এসব নৌকার প্রত্যেকটিতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।

বিজিবি কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়ার পালংখালী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ১৯ জন রোহিঙ্গাকে স্বদেশে ফেরত যেতে বাধ্য করা হয়। এদের মধ্যে ২জন পুরুষ, ১৪জন নারী ও ৩জন শিশু রয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer