প্রকাশিত: ২৮/১২/২০১৬ ৩:৪৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধ ভাবে আসছে রোহিঙ্গা উখিয়ার সীমান্তবর্তী তুমব্র“ দিয়ে অনুপ্রবেশকালে ৭ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। আজ বুধবার সকালে মানবিক সহায়তা দিয়ে স্বদেশে ফেরৎ পাঠানো হয়েছে বলে বিজিবি জানিয়েছেন। অপরদিকে কক্সবাজারস্থ সদর ব্যাটালিয়নের বিজিবি জোয়ানরা ঝিলংজা নামক স্থানে অভিযান চালিয়ে ১৮ জন মিয়ানমার নাগরিককে আটক করে দপ্তরে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ১ জন পুরুষ, ৯ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল বিজিবি সদস্যরা বিভিন্ন যানবাহনে তল্লাশী চালিয়ে ৩২ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ১০ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে। ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer