প্রকাশিত: ১০/১১/২০১৭ ৭:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২২ এএম

উখিয়া নিউজ ডটকম:;
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া উখিয়া-টেকনাফের ১২টি অস্থায়ী ক্যাম্পে বৃহস্পতিবার পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার রোহিঙ্গার বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন হয়েছে। বাংলাদেশ পার্সপোর্ট ও ইমগ্রেশন অধিদফতরের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশ পার্সপোট ও ইমিগ্রেশন অধিদফতরের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন বলেন, আগের তুলনায় বায়োমেট্টিক নিবন্ধনের গতি অনেক বেড়েছে। কারণ তাদের প্রদত্ত নিবন্ধিত কার্ডের মাধ্যমে ত্রাণ সামগ্রী সহ রোহিঙ্গারা বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারায় তাদের নিবন্ধের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার উখিয়ার কুতুপালং বায়োমেট্টিক নিবন্ধক কার্যক্রম প্রত্যক্ষ করে দেখা যায়, শিশু থেকে বিভিন্ন বয়সী রোহিঙ্গা নারী, পুরুষ নিবন্ধনের জন্য সারিবদ্ধ ভাবে লাইন ধরে অপেক্ষা করছে। যারা নিবন্ধন শেষ করে কার্ড পেয়েছে তারা অতি উৎসাহী হয়ে কার্ড প্রদর্শন করে উল্লাস করছে। বিশেষ করে শিশুদের মাঝে এ আনন্দটি বেশি পরিলক্ষিত হচ্ছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...