প্রকাশিত: ১৫/১০/২০১৭ ৭:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গাবাহী নৌকাডুবির এক সপ্তাহ পর কক্সবাজারের টেকনাফে সমুদ্র থেকে আরও তিন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক জানান, শনিবার রাত ৯টার দিকে সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকা থেকে ভাসমান লাশগুলো উদ্ধার করা হয়।

“লাশগুলো পচে গলে গেছে। তাদের পরনে রোহিঙ্গা নারীদের পোশাক রয়েছে।”

গত রোববার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকায় রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে এরা নিখোঁজ ছিলেন বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

ওই নৌকাডুবির পর এ পর্যন্ত কয়েকদফায় ৩৪ জনের লাশ উদ্ধার হলো।

ওইদিন ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছিল। জীবিত উদ্ধার করা হয়েছিল আট জনকে। এরপর কয়েকদফায় ১৬ শিশু, ১৩ নারী ও দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

গত অগাস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান ও নির্যাতনের মুখে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। এ পর্যন্ত পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer