প্রকাশিত: ৩১/০৭/২০১৮ ১২:৫১ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৭ পিএম

ঢাকা: বিএসসি ইন হেলথ/মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রি বিডিএস ডিগ্রির সমমানের না হওয়ায় ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় আবেদনকারী ১৩৯ জনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৩১ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের ২০ মে’র পত্রের সিদ্ধান্ত অনুযায়ী বিএসসি ইন হেলথ/মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রি বিডিএস ডিগ্রির সমমানের নয়।

‘সিদ্ধান্ত অনুযায়ী ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষাতে বিএসসি ইন হেলথ/মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারী আবেদনকারীরা সহকারী ডেন্টাল সার্জন পদের জন্য যোগ্য নন। বিএমডিসি’র উক্ত সিদ্ধান্ত অনুযায়ী বিএসসি ইন হেলথ/মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রিধারীদের আবেদন ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী বাতিল করা হলো।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমডিসি’র সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা বাতিলকৃত রেজিস্ট্রেশন নম্বরধারীদের আগামী ৩ আগস্ট অনুষ্ঠেয় ৩৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। প্রার্থিতা বাতিলকৃত রেজিস্ট্রেশন নম্বরধারীদের পরীক্ষা হলে না আসার অনুরোধ করেছে পিএসসি।
স্বাস্থ্য ক্যাডারে চার হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দিতে গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এই বিসিএসে অংশ নিতে ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ৩৯ হাজার ৯৫৪ জন আবেদন করেন। ৩৯তম বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

পাঠকের মতামত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer