প্রকাশিত: ১৯/০৪/২০১৭ ৮:১৮ এএম

স্টাফ রিপোর্টার ॥ ৩৫তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া ৮৩৬ জনকে প্রভাষক হিসেবে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করেছে সরকার। এসব কর্মকর্তাকে পদায়ন করে মঙ্গলবার এক আদেশে শিক্ষা মন্ত্রণালয় বলছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ২ মে সকাল ৯টায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে হবে। আদেশে বলা হয়েছে,কোনও কর্মকর্তা নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগ ও পদায়ন বাতিল বলে গণ্য হবে।এ প্রজ্ঞাপনটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

 

নিয়োগ পাওয়া প্রভাষকদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে জানিয়ে আদেশে বলা হয়, শিক্ষানবিশকালে চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কোনো কারণ ও সরকারি কর্ম কমিশনের পরামর্শ (পিএসসি) ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

 

গত ২ এপ্রিল ৩৫তম বিসিএসে দুই হাজার ৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

২০১৬ সালের ১৭ অগাস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এ বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ৮৮ জন অংশ নিয়েছিলেন।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...