প্রকাশিত: ০৬/০৬/২০১৮ ১০:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৭ এএম

ডেস্ক রিপোর্ট ::
প্রশাসনের তথ্য ও সেবার ৩৩৩ (হেল্পলাইন) নম্বরের বিশেষ সহায়তার মাধ্যমে কক্সবাজারে এক ইয়াবা কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন জনপ্রশাসনসহ দেশের জেলা প্রশাসনের জন্য চালু করা ৩৩৩ হেল্পলাইন এর তথ্যের মাধ্যমেই আজ বুধবার কক্সবাজারে হাতেনাতে ওই ইয়াবা কারবারিকে আটক করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন, ৩৩৩ নম্বর হেল্পলাইনে কক্সবাজারের পিএমখালী ইউনিয়ন থেকে এক ব্যক্তির জানানো তথ্যের মাধ্যমে উক্ত কারবারিকে আটক করা হয়েছে।

তিনি জানান, কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কক্সবাজার সদরের সহকারি কমিশনার (ভুমি) মোঃ নাজিম উদ্দিন সংবাদটি পেয়ে দ্রুত একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে ইয়াবা কারবারিকে আটক করেন। উক্ত কারবারিকে হাতেনাতে আটকের পর তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জেলা প্রশাসক আরো জানান, দণ্ডিত ইয়াবা কারবারি মোহাম্মদ শাহীন কক্সবাজার সদরের পিএমখালী বাংলা বাজারের নয়াপাড়া গ্রামের জহির আহমদের পুত্র। দণ্ডিত কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর তথ্য ও আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় জনপ্রশাসনের আওতায় সেবার জন্য ৩৩৩ হেল্পলাইন উদ্ভোধন করেন।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer