জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ২৮/১০/২০২৬ ৭:৫৫ এএম

কক্সবাজারের টেকনাফে দীর্ঘ ৩২বছর পরে ২০২৭ ইং সন থেকে হ্নীলা ফালাহ একাডেমী নামের স্কুলের ছাত্র/ছাত্রীরা প্রথমবারের মতো নিজেদের প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন। কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণের নিমিত্তে ইতিমধ্যে রেজিষ্ট্রেশন প্রক্রিয়াসহ যাবতীয় কিছু সম্পন্ন করেছেন স্কুল কর্তৃপক্ষ।
স্কুল সুত্র জানায়,কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণের লক্ষ্যে ৭১জন ছাত্র/ছাত্রী নির্বাচনী পরীক্ষা তথা টেষ্ট পরীক্ষায় অংশ গ্রহণ করছেন। এর মধ্যে ৪৬জন ছাত্র ও ২৫জন ছাত্রী রয়েছেন। ২৭ অক্টোবর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। আগামী ১১ নভেম্বর উক্ত টেস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।
জানাগেছে, মানবিক, ব্যবসায়ী শিক্ষা ও বিজ্ঞান বিভাগ থেকে ২০২৭সনের এসএসসি পরীক্ষায় ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহণ করবেন। স্কুল সুত্রে জানাগেছে, ২০০৫ ইং সন থেকে আল ফালাহ একাডেমীর ছাত্র/ছাত্রীরা কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণ করছেন। হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় ও নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের হয়ে আল ফালাহ একাডেমীর ছাত্র/ছাত্রীরা এতদিন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে আসছেন।
প্রথমবারের মতো নিজেদের প্রতিষ্ঠানের হয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় আল ফালাহ একাডেমীর শিক্ষক, অভিভাবক ও ছাত্র/ছাত্রীদের মাঝে বাড়তি আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। এসএসসি পরীক্ষার্থী ছাত্রী জয়নাব শারমিন সাদিয়া ও ছাত্র ফরহাদ তানভির নয়ন জানান,আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। আমাদের ব্যাচ (২০২৭ ইং ব্যাচ) প্রথমবারের মতো নিজ স্কুলের হয়ে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবো। সকলের দোয়ায় ২৭ ব্যাচের পরীক্ষার্থীরা স্কুলের সুনাম বয়ে আনতে কৃতিত্বপুর্ণ ফলাফল অর্জনে সর্বোচ্চ প্রস্তুতি চালিয়ে যাওয়ার কথা জানান।
স্কুল কমিটির প্রভাবশালী সদস্য ও অভিভাবক বাহাদুর শাহ তপু জানান, আল ফালাহ একাডেমীর ছাত্র/ছাত্রীরা ২০২৭ইং থেকে নিজেদের স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। অভিভাবক ও কমিটির সদস্য হিসেবে এটি সত্যি আনন্দের এবং গর্বের। দীর্ঘ বছর পর অনেক চড়াই উতরাই পেরিয়ে শিক্ষক এবং কমিটির ঐকান্তিক প্রচেষ্ঠার বদৌলতে আজ আল ফালাহ একাডেমীর ছাত্র/ছাত্রীরা নিজেদের স্কুলের নামে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিতে নিবেন। পাঠদান স্বীকৃতিসহ নিজ স্কুলের নামে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ প্রদান করায় স্থানীয় এমপিসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্কুলের প্রধান শিক্ষক নুর হোছাইন ছিদ্দিকী জানান, গুণগত শিক্ষার মান প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৪ সনে কিন্ডার গার্ডেন হিসেবে স্কুলটি প্রতিষ্ঠা লাভ করেন। ১৯৯৯ ইং থেকে তিনি আল ফালাহ একাডেমীর দায়িত্ব নেন। প্রশাসন ও কমিটির সহযোগীতায় গেল বছর নবম শ্রেনীর পাঠদান ও একই সাথে ২০২৭ইং থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের অনুমোদন লাভ করেন জানিয়ে তিনি প্রথম বারের মতো এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের লক্ষ্যে ৭১জন ছাত্র/ছাত্রী নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করছেন বলে জানান। অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে এক বেঞ্চে একজন করে সিট প্লান করেই টেষ্ট পরীক্ষা নেওয়া হচ্ছে। নির্বাচনী পরীক্ষায় যারা কৃতিকার্য হবেন কেবল তারাই মূল পরীক্ষা বা কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবেন বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। নির্বাচনী পরীক্ষার মতো প্রথমবারের এই শুভলগ্নে তিনি স্কুলের দাতা, প্রয়াত শিক্ষক, কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রচেষ্ঠাকে তিনি স্বীকার করেন। পাশাপাশি যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া তিনি স্কুলের সার্বিক উন্নয়নে অভিভাবক,শিক্ষক, ছাত্র/ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।
প্রসঙ্গত: ১৯৯৪ ইং সনে কিন্ডার গার্ডেন স্কুলের আদলে হ্নীলা আল ফালাহ একাডেমী প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ ৩২বছর পর ২০২৭ ইং সন থেকে প্রথম বারের মতো (এসএসসি ২০২৭ ব্যাচ) ছাত্র/ছাত্রীরা কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন।

পাঠকের মতামত

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...

কক্সবাজারে যত্রতত্র বৃত্তি পরীক্ষা, চাপে শিক্ষার্থীরা

টেকনাফসহ জেলাজুড়ে নামে বেনামে যত্রতত্র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের পুর্ব প্রস্তুতি চলছে। অনুমোদনহীন এসব বৃত্তি পরীক্ষায় ...

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...