ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০২/২০২৪ ১০:০২ এএম

চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)‘র চার সদস্য ব্যতিত বাংলাদেশে আশ্রয় নেয়া বাকি ৩২৬ জন সদস্যের বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তালিকা তৈরি করেছে প্রশাসন। তাদেরকে মিয়ানমারের ফেরত পাঠানোর অংশ হিসেবে এই তালিকা তৈরি করা হয়েছে।

গত রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত কক্সবাজার পাসপোর্ট কার্যালয়ের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহকারীরা দুটি দলে বিভক্ত হয়ে এই ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে। এদের মধ্যে একটি দল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে আশ্রিত ১৬০ জন বিজিপি সদস্যের এবং অপর দল কক্সবাজারের টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে আশ্রিত ১৬৬ জন বিজিপি সদস্যের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে। পরে দল দুটি তালিকা তৈরি বিজিবি ও জেলা প্রশাসনকে হস্তান্তর করে।
এবিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, আশ্রিত বিজিপি সদস্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer