প্রকাশিত: ৩১/০৫/২০২০ ৮:১১ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের হাসপাতাল গুলো থেকে প্রেরিত করোনা ভাইরাসের ২৪ জনের স্যাম্পল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার ৩১মে টেস্ট করা হয়েছে। এরমধ্যে ৪জন রোহিঙ্গা শরনার্থী ও ৯জন বাংলাদেশী নাগরিক টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ১১জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। এনিয়ে মোট ৩১ জন রোহিঙ্গা শরনার্থী এবং কক্সবাজার জেলায় মোট ৭১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো।

কক্সবাজার আরআরআরসি অফিসের মুখপাত্র ও অতিরিক্ত আরআরআরসি সামছু দ্দৌজা বিষয়টি নিশ্চিত করেছেন। এ হিসাব কক্সবাজার মেডিকেল কলেজে স্যাম্পল টেস্টের ৩১মে প্রথম দফায় প্রদত্ত পরিসংখ্যানে নেই। দ্বিতীয় দফায় এ রিপোর্ট প্রদান করা হয়েছে।

কক্সবাজার আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম.আর ভূঁইয়া জানান, করোনা পজেটিভ পাওয়া ৪জন রোহিঙ্গা শরনার্থীকে ইতিমধ্যে ক্যাম্প থেকে পৃথক করে ক্যাম্পের অভ্যন্তরে আইসোলেশন করোনা ট্রিটমেন্ট সেন্টারে নিয়ে আসা হয়েছে। তাদের সাথে সম্পৃক্ত থাকা অন্যান্য রোহিঙ্গা শরনার্থীদেরকে পৃথক করে কোয়ারান্টাইনে নিয়ে আসা হবে বলে জানান, ডা. আবু তোহা এম আর ভূঁইয়া। তিনি আরো বলেন, গত ৩০মে পর্যন্ত মোট ২৭জন রোহিঙ্গা শরনার্থী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলো।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...