উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১০/২০২২ ৯:০৩ পিএম

টাকার বিনিময়ে নাগরিকত্ব পাচ্ছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। এমনকি পেয়ে যাচ্ছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। প্রতিটি এনআইডির জন্য তাদের দিতে হচ্ছে এক লাখ ৩০ হাজার টাকা। এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ আলী হোসেন।

এনআইডি জালজালিয়াতির সঙ্গে জড়িত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) নগরীর হালিশহর হাউজিং এস্টেট উচ্চবিদ্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৬ অক্টোবর) এ তথ্য জানায় গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার ১০ জন হলো-কামাল হোসেন ওরফে মোহাম্মদ (৪৫), পারভিন আক্তার (২৫), শামসুর রহমান ওরফে শামসু মাষ্টার ওরফে সোনা মিয়া (৬০), নুরুল আবছার (২৮), ইয়াসিন আরাফাত (২২), মো. নুর নবী ওরফে অনিক ওরফে রাহাত (২৫), মিজানুর রহমান (২৩), ফরহাদুল ইসলাম (২৮), মো.কামাল (৪২) ও ইমন দাস (২০)। এরমধ্যে দুইজন রোহিঙ্গা, তিনজন দালাল ও পাঁচ জন নির্বাচন কমিশনারের (ইসি) অস্থায়ী ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ আলী হোসেন বলেন, রোহিঙ্গাদের এনআইডি পাইয়ে দিতে এক লাখ ৩০ হাজার টাকা করে নেওয়া হয়। রোহিঙ্গাদের কাছ থেকে এ টাকা নেয় মাসুম মাস্টার। পরে দালাল নুরুল আবছারকে টাকা দিয়ে ইসির ডাটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে রোহিঙ্গাদের এনআইডি পাইয়ে দিতে সহায়তা করা হয়।

তিনি আরও জানান, এই চক্রে আর কেউ জড়িত আছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে যারাই যুক্ত থাকবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। সুত্র: বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...